মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৪ জানুয়ারী:
মেহেরপুর শহরের শেখপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের সামনে পরপর ৩টি ককটেলের বিষ্ফোরন ঘটিয়েছে দূবৃত্তরা।
জানা গেছে,আজ শনিবার রাত ৯টার দিকে দূবৃত্তরা ককটেল গুলি ফাঁটিয়ে এলাকা ত্যাগ করে বলে জানা গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।