মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৬ জানুয়ারী:
গাংনী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সংসদ নির্বাচনের পরাজিত প্রার্থী এম এ খালেকের বাড়ি ও নির্বাচনী অফিসে স্বতন্ত্র প্রার্থী মকবুল হোসেনের সমর্থকদের হামলা ও ভাংচুরের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছেন গাংনী উপজেলা আওয়ামীলীগ।
আজ বিকেলে এম এ খালেকের নির্বাচনী অফিসে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন,গাংনী উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাইদুজ্জামান খোকন এবং সভাপতি এম এ খালেক। এসময় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সাংবাদিক সম্মেলনে এম এ খালেক বলেন,স্বতন্ত্র প্রার্থী মকবুল হোসেন জালভোট ও অস্বচ্ছতার মাধ্যমে জয়ী হয়েছে। তিনি নৌকা প্রতীক পাওয়ায় নির্বাচনের শুরু থেকেই আমার বিরুদ্ধাচারণ করে আসছে।
তিনি অভিযোগ করে বলেন,মকবুল হোসেন তার লোকবল লেলিয়ে দিয়ে পরিকল্পিতভাবে আমার বাড়ি ও নির্বাচনী অফিসে হামলা চালিয়েছে। লুটপাট করেছে দোকানের মালামাল। ভাংচুর করেছে অফিসে থাকা বেশ কয়েকটি মোটরসাইকেল।
এম এ খালেক পুলিশের উদ্দেশ্য বলেন,হামলার আশংকা কথা পুলিশকে আগে জানালেও পুলিশ কোন ব্যবস্থা নেয়নি। ব্যবস্থা নেওয়া দুরের কথা,বরঞ্চ ঘটনার আধাঘন্টা পর এসেছে পুলিশ। র্যাব সদস্যরা এসে ফাঁকা গুলি করে হামলাকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
তিনি বলেন,পুলিশ যদি হামলাকারীদের দ্রুত আটক ও বিচারের মুখোমুখি করতে না পারে তাহলে উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীদের একত্রিত করে ঢাকায় গিয়ে প্রধানমন্ত্রীর হাতে পদত্যাগপত্র জমা দিয়ে একসাথে পদত্যাগ করবো।