
মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৯ জানুয়ারী:
মেহেরপুর-১ ও মেহেরপুর-২ আসনে দশম জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্য ফরহাদ হোসেন দোদুল এবং মকবুল হোসেন শপথ নিয়েছেন।
আজ বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে জাতীয় সংসদ ভবনে আওয়ামীলীগ সংসদ সদস্য ফরহাদ হোসেন দোদুল এবং বেলা সাড়ে ১১ টার দিকে স্বতন্ত্র প্রার্থী মেহেরপুর-২ আসনের মকবুল হোসেন শপথ পাঠ করেন।
সাংবিধানিক নিয়মানুযায়ী জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী পৃথক পৃথক অনুষ্ঠানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করান।