মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১২ জানুয়ারি:
মেহেরপুর জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে কমিটির সদস্যদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার বিকালে মেহেরপুর জেলা জজ আদালতের কনফারেন্স রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ ডি এম মোড়ল। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,যুগ্ম জেলা জজ এম এ হামিদ, সহকারী জজ সৈয়দ মোস্তফা রেজানুর, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মহিবুল হাসান,অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আলমগীর হোসেন ,অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট পল্লব ভট্রাচার্য, সাধারন সম্পাদক মারুফ আহমেদ বিজন, জেলা আওয়ামীলীগের সহসভাপতি আলহাজ্ব আশকার আলী, সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক আবু বকর সিদ্দিক, জেল সুপার আবুল কালাম আজাদ, প্রাক্তন শিক্ষক আব্দুর রাজ্জাক খান প্রমুখ।