এক্সক্লুসিভ
মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৩ জানুয়ারি:
শহিদা নামের এক পাগলিকে থাপ্পড় মারায় সে মনের দু:খে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরের একটি আম গাছে গলায় রশি দিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। আজ সোমবার দুপুর ১২ টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালের দিকে মেহেরপুর জেলা প্রশাসনের জনৈক কর্মচারী শহিদা পাগলিকে একটি থাপ্পড় মারে। এতে ক্ষিপ্ত হয়ে সে নতুন দড়ি ক্রয় করে জেলা প্রশাসকরে কার্যালয় চত্বরের দক্ষিন পাশের একটি আম গাছে উঠে গলায় দড়ি পেচিয়ে ডালের সাথে বেধে আত্মহত্যার চেষ্টা চালায়।
এ সময় সে কাদতে কাদতে চিৎকার দিয়ে বলে ডিসি বড় না সে বড়। বিনা কারনে সে আমাকে সে আমাকে মারলো কেন। সে আরো বলে ডিসি আমাকে মারে না,সে মারলো কেন,আমি তার বিচার চাই।এ সময় কোর্ট পুলিশ সহ বেশ কিছু উৎসুক জনতা আমগাছের নিজে ভিড় জমালেও তাকে উদ্ধারে জন্য কেই এগিয়ে আসেনি। অবশেষে রেজাউল নামের এক যুবক গাছে উঠে তাকে নিচে নামিয়ে আনে।