মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৩ জানুয়ারি:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে দু:স্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ সোমবার সন্ধ্যায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মাহমুদ হোসেন উপস্থিত থেকে ৭৪ জন শীতার্ত অসহায় মানুষের হাতে কম্বল তুলে দেন। অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) আলমগীর হোসেন,এনডিসি হুমায়ন কবির এ সময় সেখানে উপস্থিত ছিলেন।