সর্বশেষ আপডেট
মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৪ জানুয়ারি:
মেহেরপুর তাহের ক্লিনিক পাড়ার জাহিদ হাসানের ছেলে স্কুল ছাত্র সাইখ হাসান প্রান্ত’র হত্যাকারী সন্দেহে প্রান্ত’র জানের বন্ধু আরিফুলকে আটক করেছে সদর থানা পুলিশ। আটক আরিফুল শহরের তাহের ক্লিনিক পাড়ার আয়ুব হোসেনের ছেলে। বর্তমানে তাকে মেহেরপুরের সহকারি পুলিশ সুপার আব্দুল জলিলের কক্ষে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
মেহেরপুর সদর থানার ওসি রিয়াজুল ইসলাম মেহেরপুর নিউজকে বলেন,আরিফুলকে এখনও আটক দেখানো হয়নি। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে হত্যাকান্ডের সাথে জড়িত থাকার প্রমান পেলে তাকে আটক করা হবে।তিনি বলেন,প্রাপন্ত’র পকেটে পাওয়া চিরকুটের সূত্র ধরেই তাকে নিয়ে আসা হয়েছে।
আজ মঙ্গলবার প্রান্ত’র বাড়ির সামনের সড়কে হত্যাকারীদের বিচারের দাবীতে সহপাঠিদের উদ্যোগে অনুষ্ঠিত মানবববন্ধন শেষে মেহেরপুর সদর থানা পুলিশের এস আই মিজানের নেতৃত্বে পুলিশের একটি দল তাকে আটক করে।
এদিকে সোমবার শেষ বিকেলে নিখোঁজের ৪ দিন পর স্কুল ছাত্রের লাশ উদ্ধার করা হলেও এখন পর্যন্ত কোন মামলা হয়নি বলে জানা গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আজ মঙ্গলবার সকাল ১০ টার দিকে ময়নাতদন্তের জন্য লাশ মেহেরপুর মর্গে পাঠায় পুলিশ। এ মূহূর্তের খবর লাশের ময়নাতদন্ত শেষ হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পরিবার সূত্রে জানা যায়,আজ বাদ আসর কবি নজরুল শিক্ষা মঞ্জিল মাঠে নামাজে জানাজা শেষে তাকে মেহেরপুর কলেজ মোড়স্থ পৌর কবরস্থানে দাফন করা হবে।