মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৫ জানুয়ারি:
শীতে কাপছে মেহেরপুর। শীতের তীব্রতার কারনে মেহেরপুরের মানুষ জবুথবু হয়ে পড়েছে। বৃষ্টির মতো কুয়াশা পড়ছে সারাদিন। সূর্য়ের মুখ দেখা যায়নি। এদিকে তীব্রশীতে মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে মহিলা খাতুন নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
চলতি মৌসুমে আজ বুধবার জেলায় সর্বোচ্চ শীত পড়েছে। শীতের তীব্রতা এত বেশী, মানুষ জন ঠিকমতো ঘরের বাইরে বের হতে পারেননি। শহরের প্রধান সড়কগুলোও ফাঁকা দেখা গিয়েছে। সারাদিনে সূর্যের মুখ একবারো দেখা দেয়নি। শীত থেকে নিবারন পেতে অনেকেই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা করছে।
এদিকে প্রচন্ড শীতে মেহেরপুর সদর উপজেলার পশ্চিম পাড়ায় মৃত কিতাব আলীর স্ত্রী মহিলা খাতুন (৬৫) মারা গেছে। অন্যদিকে মেহেরপুরের দু:স্থদের মাছে মেহেরপুর জেলা প্রশাসনসহ,বিভিন্ন এনজিও,রাজনৈতিক সংগঠনগুলো শীতবস্ত্র বিতরণ করছে। তবে তা চাহিদার তুলনায় অনেক কম।