মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৬ জানুয়ারী:
বাংলাদেশ স্কাউট মেহেরপুর জেলা শাখার উদ্যেগে জেলা স্কাউটের ত্রৈবার্সিক কাউন্সিল অনুষ্ঠিত হয়।
আজ বৃহস্পতিবার জেলা স্কাউটস ভবন মিলনায়তনে জেলা প্রশাসক ও জেলা স্কাউটস’র সভাপতি মাহমুদ হোসেনের সভাপতিত্বে কাউন্সিলে বক্তব্য রাখেন জেলা স্কাউটস’র কমিশনার হেমায়েত হোসেন, সহকারী পুলিশ সুপার আব্দুল জলিল,স্কাউটস কুষ্টিয়া অঞ্চলের উপপরিচালক মামুনুর রশিদ, সদর উপজেলা নির্বাহী অফিসার নাজনিন সুলতানা,
সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম, জেলা স্কাউটস’র সাধারন সম্পাদক আবুল কাশেম, যুগ্ন সম্পাদক জাহাঙ্গীর হোসেন, অব: শিক্ষক আব্দুল হান্নান, প্রধান শিক্ষক শহিদুল ইসলঅম প্রমুখ। পরে জেলা প্রশাসককে সভাপতি(পদাধীকার বলে) ,অতিরিক্ত জেলা প্রশাসক,পুলিশ সুপার (পদাধীকার বলে),অব: শিক্ষক আবুল কাশেম, আব্দুল হান্নান, আশরাফুজ্জামান লালুকে সহসভাপতি, জাহাঙ্গীর হোসেনকে সাধারন সম্পাদক,রুত ছবি বিশ্বাসকে যুগ্ন সম্পাদক ও আলহাজ্ব জাহাঙ্গীর হোসেনকে কোষাধাক্ষ করে জেলা স্কাউটস’র কমিটি গঠন করা হয়।