মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৬ জানুয়ারি:
মেহেরপুরের গাংনী উপজেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুর-২ গাংনী আসনের নবনির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে গাংনী উপজেলা নির্বাহী অফিসারের রুমে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন,উপজেলা চেয়ারম্যান একেএম শফিকুল আলম। উপজেলা নির্বাহী অফিসারের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন,গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টো, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা মমতাজ কাকলী, চিৎলা পাট বীজ খামারের যুগ্ম পরিচালক আলমগীর মিয়া, গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুল আলম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুন্তাজ আলী, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা বিধান চন্দ্র, কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলাম, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সিরাজুল ইসলাম, তেঁতুলবাড়ীয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা, সাংবাদিক হারুন-অর রশিদ রবি ও জুলফিকার আলী কানন, গাংনী মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ খোরশেদ আলী ও গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক আফজাল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন গাংনী উপজেলা প্রকৌশলী বাছেদ আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দিলিপ কুমার সেন, মহিলা বিষয়ক কর্মকর্তা নাছিমা খাতুন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মগরেব আলী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, নির্বাচন কর্মকর্তা সরওয়ার হোসেন ও মৎস কর্মকর্তা আবুল কালাম আজাদ সহ উপজেলা পর্যায়ের সরকারী বিভিন্ন অফিসের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।