মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৬ জানুয়ারি:
মেহেরপুরের মৃত্তিকা গ্রুপ থিয়েটারের উদ্যোগে ৫০ জন দু:স্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকাল ৫ টার দিকে মেহেরপুর শহীদ ড. সামসুজ্জোহা পার্কের সামনে এ কম্বল বিতরণ করা হয়। মৃত্তিকা গ্রুপ থিয়েটারের সভাপতি মানিক হোসেন , পৌর কাউন্সিলর আল মামুন,সাধারন সম্পাদক আশহাদুর রহমান অনু,ব্যবসায়ী রুহুল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।