মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৭ জানুয়ারি:
মেহেরপুরের জেলা প্রশাসক মাহমদ হোসেন মেহেরপুর সদর উপজেলার আমঝুপি নীলকুঠি ও ভুমি অফিস পরিদর্শন করেছেন।
আজ শুক্রবার বিকেলে মেহেরপুর জেলা প্রশাসক মাহমুদ হোসেন নীলকুঠি প্রাঙ্গঁনে পৌছালে আমঝুপি ইউনিয়ন ভুমি কর্মকর্তা ফজলুর রহমান তাঁকে স্বাগত জানান। এ সময় জেলা প্রশাসনের সহকারী কমিশনার সাইদ মোমেন মজুমদার জেলা প্রশাসকের সাথে ছিলেন।