মাজেদুল হক মানিক :
সাশ্রয়ী, পরিবেশ বান্ধব ও নিরাপদ ভ্রমনে রেলের কোন বিকল্প নেই। এই স্লোগানে রেলের জন্য পৃথক মন্ত্রণালয় এবং মেহেরপুর জেলার রেল যোগাযোগ ব্যবস্থার দাবিতে মানব বন্ধন করেছে স্থানীয় সংগঠন স্বদেশ, আশ্রয় ও সুরঙ্গ।
আজ ৮ আগস্ট রোববার সকাল সাড়ে নয়টার স্থানীয় সংগঠন স্বদেশ, আশ্রয় ও সুরঙ্গের উগ্যেগে মেহরপুরের গাংনী উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত মানব বন্ধনে শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি, সমাজকর্মী, ছাত্র-শিক্ষক সহ বিভিন্ন পেশা এবং সংগঠনের দুই শতাধিক মানুষ মানব বন্ধনে অংশ নেয়।
স্বদেশ নির্বাহী পরিচালক মাজেদুল হক মানিকের পরিচালনায় মানব বন্ধনে বক্তব্য রাখেন গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম শফিকুল আলম ও বিশিষ্ট কথা সাহিত্যিক ও মুক্তিযুদ্ধের গবেষক অধ্যাপক রফিকুর রশিদ ।
বক্তারা বলেন, যানজট, দুর্ঘটনা, জ্বালানি সংকট, পরিবেশ দূষন, মালামাল পরিবহন খরচ বৃদ্ধি এবং পাবলিক পরিবহনে অনিয়ন্ত্রিত ভাড়া বৃদ্ধি রোধে রেলের কোন বিকল্প নেই।
তারা বলেন,মেহেরপুর জেলার আর্থ সামাজিক উন্নয়নে রেল যোগাযোগ ব্যবস্থা অপরিহার্য। পার্শ্ববর্তী কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলায় রেল যোগাযোগ ব্যবস্থা থাকার কারণে সেখানকার চাষিরা সহজেই কম খরচে তাদের উৎপাদিত ফসল দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে তারা বেশি লাভ পাচ্ছেন। পক্ষান্তরে সবজি চাষে বিখ্যাত মেহেরপুর জেলায় রেল যোযাগোগ ব্যবস্থা না থাকার কারণে চাষিরা মারাত্মক অর্থনৈতিক বৈষশ্যের শিকার। তাই মানুষের জীবন মানের উন্নয়ন ঘটাতে মেহেরপুর জেলায় রেল যোগাযোগ ব্যবস্থার দাবি করেন মানব বন্ধনে অংশ গ্রহণকারীরা। এবং রেল ব্যবস্থার উন্নয়নে রেলের জন্য পৃথক মন্ত্রণালয় প্রতিষ্ঠারও দাবি জানান তারা।
এদিকে মানব বন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান মন্ত্রীকে স্মারকলপি দেয়া হয।