মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৮আগস্ট:
মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর উদ্দ্যেগেএক বিশেষ কর্মী সমাবেশ অনষ্ঠত হয়েছে। সমাবেশে জেলা,উপজেলা,শহর,গ্রাম ও ইউনিয়ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
আজ ৮ আগস্ট রোববার বিকালে মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কার্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা আমির আলহাজ ছমিরউদ্দিন। সমাবেশে বক্তব্য রাখেন নায়েবে আমির সিরাজুল ইসলাম, জেলা সেক্রেটারী সিদ্দিকুর রহমান, তাজউদ্দিন খান, সদর উপজেলা আমির ফারুক হোসাইন, নুর হোসাইন, রফিকুল ইসলাম প্রমুখ।