মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৯ আগস্ট:
মেহেরপুর সদর উপজেলা পরিষদের উদ্যেগে সদর উপজেলা সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হযেছে। সভায় উপজেলা চেযারম্যান,ভাইস চেযারম্যান,বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,সদর উপজেলা পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আজ ১৯ আগস্ট বৃহস্পতিবার সকালে মেহেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা চেয়ারম্যান মো: আলাউদ্দীন। বক্তব্য রাখেন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রোমানা আহমেদ,পিরোজপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস , আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দীন চুন্নু,সদর উপজেলা কৃষি অফিসার জাহিদুল আমিন, শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, মৎস্য অফিসার মজিনুর রহমান প্রমুখ ।