মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২১ আগস্ট:
২১ আগষ্ট গ্রেনেড হামলাকারীদের বিচার দাবীতে মেহেরপুরে মানব বন্ধন ও সমাবেশ করেছে মেহেরপুর শহর আওয়ামীলীগ। মানব বন্ধনে আওয়ামীলীগ নেতাকর্মীরা ছাড়াও যুবলীগ,কৃষক লীগ সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আজ ২১ আগস্ট শনিবার বিকেলে মেহেরপুর শহর আওয়ামীলীগের উদ্দ্যেগে শহরের হোটেল বাজার মোড়ে অনুষ্ঠিত মানব বন্ধন শেষে সমাবেশের সভাপতিত্ব করেন মেহেরপুর শহর আওয়ামীলীগের ডাঃ ওমর ফারক । বক্তব্য রাখেন,জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আশকার আলী, ইসমাইল হোসেন, শহর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আক্কাস আলী, যুগ্ম সম্পাদক কাজী শহিদ, জেলা কৃষকলীগের সভাপতি মাহবুব আলম শান্তি, সাধারন সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন, যুবলীগেল জেলা সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বিপুল, শহর যুবলীগের সম্পাদক মিজানুর রহমান রিপন জেলা ছাত্রলীগের সভাপতি সাফুয়ান আহমেদ রুপক প্রমুখ।
এর আগে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগের নেতাকর্মীরা ২১ আগষ্ট গ্রেনেড হামলাকারীদের গ্রেফতারের দাবীতে বিভিন্ন ধরনের ব্যানার প্লাকার্ড, ফেস্টুন লিখে মানব বন্ধনে অংশগ্রহন করে।