মেহেরপুর নিউজ ২৪ ডট কম ২৫ আগষ্ট:
গাংনীতে ফেন্সিডিল ব্যবসায়ী সাইদুর রহমান ওরফে রানা (২৪) পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। ২৫শে আগষ্ট সন্ধ্যা ৬:০০ সময় গাংনী থানার এস,আই. মুরাদ হোসেন তাকে গাংনী বাজার মোবাইল সিটি নামক মোবাইলের দোকান থেকে গ্রেফকার করে গাংনী থানায় নিয়ে যায়। সাইদুর রহমান ওরফে রানা হাড়িয়াদহ গ্রামের আঃ মালেকের ছেলে।বর্তমানে গাংনী থানারোডে একটি বাসা ভাড়া করে থাকে। তার নামে গাংনী থানায় মাদক ও চোরা চালান মামলা রয়েছে।
গাংনী থানার এস,আই. মুরাদ হোসেন জানান সাইদুর রহমান ওরফে রানা (২৪) দির্ঘদিন যাবৎ ফেন্সিডিল ব্যবসা করে আসছে এবং সে নিজেও মাদক সেবী। কয় একদিন আগে রানা তার মাদক ব্যবসায়ী পাটনার সামিউলের সাথে তার বাজাজ ডিসকভার মটর সাইকেল যোগে ফেন্সিডিল বহন করে নিয়ে আসার সময় পুলিশ তাদের তাড়া করে এ সময় দ্রুত গামী ডিসকভার পুলিশের গতি অতিক্রম করে পালাতে সক্ষম হয়। ২৫শে আগষ্ট সন্ধ্যা ৫:৩০ সময় গোপন সংবাদের ভিক্তিতে মোবাইল সিটি নামক মোবাইলের দোকানে রানা অবস্থান করছে জানতে পেয়ে এস,আই. মুরাদ হোসেন তাকে গাংনী বাজার মোবাইল সিটি নামক মোবাইলের দোকান থেকে গ্রেফকার করে। এস,আই. মুরাদ হোসেন আরও জানান সামিউল কে অতি সিঘ্রই গ্রেফতার করা হবে।