মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ৩০ আগস্ট :
মেহেরপুর শহরের কাথুলী সড়কে ও মুজিবনগরের মানিক নগরে দুটি পৃথক সড়ক দূর্ঘটনায় ৪ জন মারাত্নক আহত হয়েছে। আহতরা হলেন, শহরের আব্দুর রাজ্জাক (৩৫) ও রিয়াজ উদ্দীন (২৭) এবং মানিক নগরের রমজান আলীর ছেলে মিনারুল (৩০) এবং দারিয়াপুর গ্রামের আতাউরের ছেলে আজাদ। আহতদের মধ্যে মিনারুল ও আজাদকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজাদের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেলে রেফার করা হয়েছে । বাকীদের প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি পাঠিয়ে দেয়া হয়েছে ।
মেহেরপুর জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক বলেন,আহতদের মধ্যে আজাদের আবস্থা
আশংকাজনক। তাকে রাজশাহী মেডিকেলে রেফার করা হয়েছে। বাকীদের অবস্থা শংকামুক্ত।
আজ ৩০ আগস্ট সোমবার দুপুরের দিকে মেহেরপুর কাথুলী সড়কে ভ্যান কে সাইড দিতে গিয়ে যাত্রীবাহী একটি নছিমন নিয়ন্ত্রন হারিয়ে উল্টে সড়কের পাশে পড়ে যায়। আহত হয় নছিমনের দু’যাত্রী। আহতদের পথচারীরা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠায়।
অপরদিকে একইদিন বিকেলে মেহেরপুর-মুজিবনগর সড়কের মানিকনগর নামক স্থানে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছে ২ জন । আহতের মধ্যে দারিয়াপুর গ্রামের আতাউরের ছেলে আজাদের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। বর্তমানে সে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।