স্পোর্টস ডেস্ক
মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত প্রথম বিভাগ ক্রিকেট লীগের আজকের খেলায় তাপস সংঘ ৩ উইকেটে টাইগার ক্লাববে পরাজিত করেছে। আজ ১৫ মার্চ অনুষ্ঠিত খেলায় প্রথমে ব্যাট করতে নেমে টাইগার ক্লাব ৩৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করে। জবাবে খেলেতে নেমে তাপস সংঘ ১৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৫৩ রান করে। অনিমেষ ৩ উইকেট নিয়ে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছে।