মেহেরপুর নিউজ,১৩ এপ্রিল:
মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের ইউপি সদস্য মামলত ও তার সহযোগীদের শাস্তির দাবিতে সোনাপুর গ্রামে মানববন্ধন করেছে গ্রামবাসীরা। এছাড়াও এ সংক্রান্ত একটি আবেদন তারা ডাকযোগে খুলনা রেঞ্জের ডিআইজি বরাবর প্রেরণ করেছে।
আবেদনে গ্রামবাসীরা জানান, মামলত মেম্বার সহ তার সহযোগীরা এলাকার বিভিন্ন অঞ্চলে পূর্ববাংলা কমিউনিষ্ট পাির্টন সদস্য । তারা জামায়াতের অর্থদাতা এবং হরতাল অবরোধের সময় জামায়া কে বোমা সরবরাহ করতো বলে উল্লেখ করেন। এছাড়া মামলত মে¤^ার এলাকার নানা অপকর্মের হোতো বলে তারা জানান। অভিযোগকারীরা বলেন, মামলত মেম্বারসহ তার সহযোগীরা বিভিন্ন হত্যামামলা সহ একাধীক মামলার আসামী। এলাকার শান্তি ফিরিয়ে আনতে মামলত মেম্বারসহ তার সহযোগীদের শাস্তির দাবি জানান। উল্লেখ্য, গত ২৪ মার্চ একটি সংঘঘয় চলাকালে গ্রামবাসীর উপর বোমা হামলার অপরাধে মেহেরপুর সদর থানা পুলিশ মামলত মেম্বারকে আটক করে।