মেহেরপুর নিউজ,২০ এপ্রিল:
মেহেরপুর জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে মেহেরপুর সিভিল সার্জনের সম্মেলন কক্ষে সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকীর সভাপতিত্বে এ্যাডভোকেসী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মাজেদুর রহমান খান। বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনার উপপরিচালক সাইফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মিজানুর রহমান, ইপিআই সুপার আব্দুস সালাম, জেলা তথ্য অফিসার এস এম রাহাত হাসনাত, প্রেসক্লাব সভাপতি রশিদ হাসান খান আলো প্রমুখ।