মেহেরপুর নিউজ,১৮মে:
মেহেরপুর জেলার বিভিন্ন ইউনিয়নে কর্মরত গ্রাম পুলিশদের মধ্যে ইউনিফর্ম বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে জেলা প্রশাসন চত্বরে ঠিকাদার পিযুস নাগ ইউনিফর্ম বিতরণ করেন। মেহেরপুর জেলার তিন উপজেলার ১৮টি ইউনিয়নের ১৮১ জন গ্রাম পুলিশের জামা, প্যান্ট, জ্যাকেট, সোয়েটার, জুতা, কেডস, বেল্ট ও মুজা বিতরণ করা হয়।