মেহেরপুর নিউজ,০২ জুলাই:
মেহেরপুরের গাংনীতে ৯ জন মেধাবী ছাত্র-ছাত্রীকে উপবৃত্তি প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে আওয়ামীগ নেতা হাজি মহসিন আলীর উদ্দ্যেগে মাসিক এক হাজার টাকার উপবৃত্তি প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন হাজি মোঃ আলফাজ উদ্দিন, গাংনী উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক বিপ্লব হোসেন ,ছাত্রলীগ নেতা রকিবুল ইসলাম রকিব, আহমেদ রেজা, বাবলু প্রমুখ।