মেহেরপুর নিউজ,০২ জুলাই:
মেহেরপুরের গাংনী উপজেলার পীরতলা গ্রাম থেকে হাবিবুর রহমান (১৮)নামের এক যুবক নিখোঁজ রয়েছে।
বুধবার সকাল থেকে তার কোন সন্ধান পাইনী তার পরিবার। এ ঘটনায় হাবিবুর রহমানের পিতা গাংনী থানায় একটি সাধারন ডায়েরী করেছেন যার নং ৬৫ তাং ০২.০৭.১৫ ইং।
নিখোঁজ হাবিবুর রহমানের পিতা মন্টু আহমেদ জানান, হঠাৎ করে তার ছেলে নিখোঁজ রয়েছে। নিকট আন্তীয় সহ বিভিন্ন স্থানে খোঁজ খবর নেয়া হলেও তার কোন হদিস মেলেনী। এদিকে হাবিবুর রহমান নিজে আত্বগোপনে রয়েছে নাকি তাকে অপরহন করা হয়েছে তা নিশ্চিত করতে পারেনী তার পরিবার। গাংনী থানার ওসি আকরাম হোসেন জানান,জিডির সূত্র ধরে হাবিবুর রহমানের সন্ধানের চেষ্টা চলছে।