মেহেরপুর নিউজ,০২ জুলাই:
মেহেরপুর সদর উপজেলার রাধাকান্তপুর গ্রামে হাটকে কেন্দ্র করে পশ্চিমপাড়া ও উত্তরপাড়ার গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষ এড়াতে পুলিশ বেশ কয়েক রাউন্ড ফাকা গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা করলেও দফায় দফায় সংঘর্ষ হতে থাকে। তবে শেষ খবর পাওয়া পয়ন্ত্র কতজন আহত আহত হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি । তবে রবিউল ইসলাম নামের একজন আহত হয়েছে এমন খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে মেহেরপুর সদর থানা পুলিশরে একটি দল ঘটনাস্থলে অবস্থান করছে।
রাধাকান্তপুর গ্রামবাসী ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা জানান, দীর্ঘদিন ধরে পশ্চিমপাড়া রাধাকান্তপুরে প্রভাব বিস্তার করে আসছে। এখন উত্তরপাড়া নতুন করে প্রভাব বিস্তার করতে চাই। তাই গ্রাম্য হাটকে নিয়ন্ত্রন করার জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে উভয় পাড়ার লোকজনদের মধ্যে উত্তেজনা শুরু হয়। এক পর্যায়ে শুর হয় সংঘর্ষ। দফায় দফায় ইট পাটকেল ও লাঠি শোটার হামলায় আহত হয় অনেকেই।
খবর পেয়ে মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ আহসান হাবিবের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করার চেষ্টা করে। এতে বেশ কয়েক রাউন্ডফাতা গুলি বর্ষন করেপুলিশ।