মেহেরপুর নিউজ,০৩ জুলাই:
মেহেরপুরে ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়।
শুক্রবার মেহেরপুর বড়বাজার সোস্যাল মিডিয়া কার্যালয়ে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে সোস্যাল মিডিয়া প্রতিনিধি আবুল খয়ের, সফুরা খাতুন, শরিফুল ইসলাম পলাশ, ইয়াদুল মোমিন প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে সেখানে ডেসটিনি গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের মুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
