মেহেরপুরের গাংনী উপজেলার খাসমহল গ্রাম থেকে ৩ বোতল ফেন্সিডিল রেসিয়া নামের এক মহিলা মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার বিকাল ৪ টার দিকে মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের এসআই জালাল উদ্দীন সঙ্গীয় ফোর্স নিয়ে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দু মাদক ব্যবসায়ী পালিয়ে গেছে। পলাতক মাদক ব্যবসায়ীরা হলেন,খাসমহল গ্রামের জেল হকের ছেলে ফিরোজ আহমেদ ও একই গ্রামের ইদ্রীস আলীর ছেলে রাহিবুল ইসলাম।
মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের এসআই জালাল উদ্দীন জানান,খাসমহল গ্রামের জেল হকের স্ত্রী রেসিয়া খাতুন সহ কয়েকজন মাদক ব্যবসায়ী ফেন্সিডিল নিয়ে তার বাড়িতে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় তার ছেলে ফিরোজ ও রাহিবুল পালিয়ে গেলেও গ্রেফতার করা হয় রেসিয়া খাতুন কে। তিনি আরো জানান,গ্রেফতারকৃত রেসিয়া খাতুন সহ পলাতকদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
