মেহেরপুর নিউজ,১১ জুলাই:
আমঝুপি কেন্দ্রীয় ঈদগাহ কমিটি ঈদুল ফিতর এর নামাজ উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে আমঝুপি হাট জামে মসজিদে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন আশরাফ হোসেন।
বক্তব্য রাখেন সাধারন সম্পাদক মামুনুল ইসলাম মুকুল, প্রধান অতিথি আলহাজ মো: আব্দুল জলিল ও সিরাজুল হক মাস্টার প্রমুখ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওমর ফারুক লিটন, মোস্তাক রাজা, মো: আদম আলী, মশিউর রহমান, আজিমুল হক লাভলু, প্রফেসর জাহিদ হোসেন চঞ্চল, মো: আকতার হোসেন, সাইদুর রহমান, আসরাফুজ্জামান মাস্টার প্রমুখ। প্রস্তুতি সভায় আমঝুপি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৯ টার সময় ঈদুল ফিতর এর নামাজ আদায়ের সিদ্ধান্ত হয়।