মেহেরপুর নিউজ,১৪ জুলাই:
মেহেরপুর উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে জেলার বিশিষ্ট নাগরিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
মঙ্গলবার উপজেলা চেয়ারম্যান অ্যাড. মারুফ আহমেদ বিজনের সভাপতিত্বে ইফতার মাহফিলে অন্যদের মধ্যে জেলা প্রশাসক শফিকুল ইসলাম, জেলা ও দায়রা জজ মো: রবিউল হাসান, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট গোলক চন্দ্র বিশ্বাস, পুলিশ সুপার হামিদুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক হেমায়েত হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট খাইরুল হাসান, মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, গাংনী উপজেলা চেয়ারম্যান মোরাদ আলী, সদর উপজেলা নির্বাহী অফিসার মো: মঈনুল হাসান, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অরুণ কুমার মন্ডল, সহকারী কমিশনার (ভূমি) শাহীনুজ্জামান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, , এনডিসি মো: আমীনুল ইসলাম, সহকারী কমিশনার মো: আরিফ হোসেন, শুভ্রা দাস, নুর-এ-আলম,ফাতেমা তুজ জোহরা, পাবলিক প্রসিকিউটর অ্যাড. পল্লব ভট্টাচার্য, জেলা আইনজীবি সমিতির সভাপতি আনোয়ার হোসেন, পিরোজুপর ইউপি চেয়ারম্যান সামসুল আলম, আমঝুপি ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, পৌর বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, সরকারী কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।