মেহেরপুর নিউজ,০৫ আগষ্ট:
বঙ্গবন্ধু শেখ মজিবর রহমানের ৪০ তম মৃত্যুবার্ষিকী জাতীয় শোক দিবস পালন উপলক্ষে নানা কর্মসূচী গ্রহণ করেছে মেহেরপুর জেলা প্রশাসন।
কর্মসূচীগুলো হলো:
১৪ আগষ্ট বিকাল ৩ টায় মেহেরপুর শিশু একাডেমীতে শিশুদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগীতা, আলোচনাসভা ও মিলাদ মাহফিল,১৫ আগষ্ট সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী,আধাসরকারী ও বেসরকারী ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, সকাল ৯টায় শহীদ সামসুজ্জোহা পার্ক থেকে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত র্যালী, সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, এর পরে সেখানে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী, সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর আলোচনা সভা, বাদ যোহর সকল মসজিদে বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনায় বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনায় বিশেষ প্রার্থনা, সন্ধ্যা সাড়ে ৭টায় ড. শহীদ সামসুজ্জোহা পার্কে প্রামাণ্য চিত্র প্রদর্শণী। এছাড়াও সুবিধামত সময়ে সকল মন্দির, গীর্জা,প্যাগোডায় বিশেষ প্রার্থনা এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনাসভা, হামদ নাত, কবিতা পাঠ, রচনা ও চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে।