মেহেরপুর নিউজ,১২ আগষ্ট:
মেহেরপুরে কাথুলী বাসস্ট্যান্ড এলাকা থেকে ইজিবাইক থেকে যাত্রী নামিয়ে ইজি বাইক চালককে মারধরের প্রতিবাদে শহরের কোর্ট মোড়ে প্রায় আধা ঘন্টা অবরোধ করে রাথে ইজবাইক চালকরা। পরে মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ আহসান হাবিবে হস্তক্ষেপে তারা অবরোধ তুলে নিয়ে পুলিশ সুপারের সাথে সাক্ষাৎ করতে পুলিশ সুপারের কার্যালয়ে যায়।
ইজিবাইক চালকরা জানান, বুধবার দুপুর ১২ টার দিকে মেহেরপুর শহরের কাথুলী বাসস্ট্যান্ড এলাকায় মেহেরপুর জেলা বাস মালিক সমিতির লাঠিয়াল বাহিনীর দুই সদস্য শরিফুল ও সেলিম একটি ইজিবাবাইক থেকে যাত্রী নামিয়ে দেয় এবং চালককে মারধর করে। এ ঘটনায় তারা সংঘবদ্ধ হয়ে এলাকার প্রায় শতাধিক ইজিবাইক কোট মোড়ে অবস্থান নিয়ে সসড়ক অবরোধ করে রাখে। পরে খবর পেয়ে সদর থানা অফিসার ইনচার্জ আহসান হাবিব ঘটনাস্থলে পৌছে তাদের দাবি নিয়ে কথা বলার জন্য পুলিশ সুপারের সাথে দেখা করার জন্য বললে তারা অবরোধ তুলে নিয়ে পুলিশ সুপারের সাথে দেখা করতে যায় । পুলিশ সুপার দাবি শুনে বিচারের আম্বাস দিলে তারা কর্মসূচী প্রত্যাহার করে নেয়।