মেহেরপুর নিউজ,১১ সেপ্টেম্বর:
মেহেরপুর স্টেডিয়াম পাড়ায় অভিযান চালিয়ে ১০ গ্রাম গাঁজাসহ বাবু নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আটক বাবু শহরের স্টেডিয়াম পাড়ার রহমত উল্লাহ ছেলে। শুক্রবার ভোরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর ডিবি পুলিশের একটি দল স্টেডিয়াম পাড়ায় অভিযান চালিয়ে ১০ গ্রাম গাঁজাসহ বাবুকে আটক করে।