মেহেরপুর নিউজ,২৯ সেপ্টেম্বর:
মেহেরপুরের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টলের নাম কি? এই প্রশ্নের উত্তর সবার আগে দিয়ে ৪র্থ শ্রেণীর এক ছাত্র জিতে নিলো পুরস্কার। এ ধরনের ৫০টি প্রশ্ন নিয়ে মেহেরপুরে ৩দিন ব্যাপী উন্নয়ন মেলার ২য় দিনে কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সকালে মেহেরপুর শহীদ সামসুজ্জোহা পার্কের মুক্ত মঞ্চে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগীতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসনের এনডিসি মোহাম্মদ নুর এ আলম। এ সময় সেখানে মেহেরপুর নিউজের প্রধান প্রতিবেদক মিজানুর রহমান উপস্থিত ছিলেন।