মেহেরপুর নিউজ,০৫ অক্টোবর:
মেহেরপুর সদর উপজেলা ভূমি অফিসের উদ্যোগে ৩দিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন করা হয়েছে।
সোমবার বেলা ১১ টার দিকে মেহেরপুর জেলা প্রশাসক শফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে মেলার উদ্বোধন করেণ। এ সময় তিনি মেলার বিভিন্ন ষ্টল পরিদর্শন করেণ।
পরে উপজেলা পরিষদ মিলনায়তন এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মঈনুল হাসানের সভাপতিত্বে আলোচনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছিলেন জেলা রেজিষ্টার মিশন চাকমা, উপজেলা সাব রেজিষ্টার শফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) শাহীনুজ্জামান প্রমুখ। আলোচনায় সভায় উপজেলার পৌর ও ইউনিয়ন ভূমি অফিসের কর্মকতা কর্মচারী উপস্থিত ছিলেন। মেলায় ৮টি স্টল স্থান পেয়েছে।