মেহেরপুরের গাংনী উপজেলার ঝোড়াঘাট গ্রামে মৎস্য চাষী আজিজুল হক কে গলা কেটে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার রাতে নিহতের স্ত্রী ফুলজান নেছা বাদী হয়ে অজ্ঞাত নামাদের বিরুদ্ধে গাংনী থানায় মামলা দায়ের করেন। গাংনী থানার মামলা নং ২০ তাং ২৪.১০.১৫ ইং। মামলায় এ পর্যন্ত কেউ গ্রেফতার হয়নী।
গাংনী থানার ওসি আকরাম হোসেন জানান,হত্যাকারীদের চিহিৃত ও গ্রেফতারের চেষ্টা চলছে।
উল্লেখ্য: শুক্রবার রাতের কোন এক সময় বাড়ির পার্শে পুকুর পাহারা দিতে গেলে সন্ত্রাসীরা আজিজুল হক কে জবাই করে হত্যা করে।
