মেহেরপুরের গাংনী পৌরসভার মেয়র আহমেদ আলীসহ দু’জনের বিরুদ্ধে ৫ লক্ষ ২৬ হাজার ৫শ ৯৬ টাকা আত্মসাৎ এর অভিযাগে তুলে মামলা দায়ের করেছে দূর্ণীতি দমন কমিশন (দূদক)। মামলার অপর আসামী হলেন মেসার্স এ্যাপোলো কন্সট্রাককশন ফার্মের মালিক উপজেলার চাঁদপুর গ্রামের ইব্রাহিম আদিল রুমেল।
সোমবার সকাল ১১ টার দিকে দুর্নীতি দমন কমিশনের কুষ্টিয়া আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক শহিদুল ইসলাম মোড়ল বাদী হয়ে গাংনী থানায় উপস্থিত হয়ে মামলা টি দায়ের করেন। যার মামলা নং ০১।
মামলার এজাহার দুদকের অভিযোগ, গাংনী পৌর এলাকার ৩ টি প্রকল্পের কাজে ঠিকাদারের যোগসাজসে ১নং ইটের পরিবর্তে ৩ নং (নিম্মমানের) ইট দিয়ে রাস্তা করে ৫ লক্ষ ২৬ হাজার ৫শ ৯৬ টাকা আত্মসাৎ করেছেন পৌর মেয়র আহমেদ আলী। দুদুক/অনুঃ ও তদন্ত ১/৮৩-২০১২/ মেহেরপুর-৩০৭১৮ নং স্মারকে তদন্ত প্রতিবেদন অনুযায়ী আত্মসাতের প্রমান পাওয়ায় ১৯৪৭ সালের ২ নং দূর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) এর ৪০৯ এবং ১০৯ ধারা মামলা দায়েরের অনুমতি দেয় দূর্নীতি দমন কমিশন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন মামলার সত্যতা নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে গাংনী পৌর মেয়র আহমেদ আলী রাজনৈতিক ষড়যন্ত্রের স্বীকার হয়েছেন উল্লেখ করে তিনি বলেন, সামনে নির্বাচন তাই নির্বাচনে আমার ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য একটি পক্ষ দুদককে মামলার করানোর জন্য ইন্ধন দিয়েছেন। মামলার বিরুদ্ধে আইগতভাবে এগিয়ে যাবেন বলেন তিনি জানান।
