মেহেরপুর নিউজ,১৭ নভেম্বর:
মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মিজানুর রহমান রানা শপথ নিয়েছেন।
মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো: শফিকুল ইসলাম শপথ পাঠ করান। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক হেমায়েত হোসেন, গাংনীর সহকারী কমিশনার ভুমি রাহাত মান্নান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম রসুল, যুবলীগ নেতা আশরাফ ভেন্ডার, ইউপি সদস্য আব্দুল মজিদ, রোজিনা খাতুন, মর্জিনা খাতুন,শহিদা খাতুন, রুহুল আমিন, মিনহাজুল, নবী ছদ্দিন, সাহারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।