মেহেরপুর নিউজ২৪ ডট কম ,০১ নভেম্বর :
মেহেরপুরের গাংনী উপজেলার তেতুঁলবাড়িয়া ও হিন্দা গ্রামের মাঝামাঝি সড়ক থেকে ২’শ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে র্যাব ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর সদস্যরা। তবে ফেন্সিডিল রাখার দায়ে কাউকে আটক করতে পারিনি যৌথ বাহিনী। উদ্ধার করা ফেন্সিডিল বর্তমানে গাংনী থানা হেফাজতে রয়েছে বলে গাংনী থানা পুলিশ জানিয়েছে। এ ব্যাপারে গাংনী থানায একটি সাধারন ডায়েরী হয়েছে।
গাংনী র্যাব কমান্ডর এএসপি শেখ জাহিদুল ইসলাম বলেন,মাদক ব্যবসায়ীরা ফেন্সিডিল বেঁচাকেনা করছে এ সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর সদস্যরা হানা দেয়। আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা সেটা ফেলে রেখে পালিয়ে যায়। পরে সেখান থেকে বস্তা ভর্তি ২’শ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
যৌথ বাহিনী জানায়,রোববার দিবাগত শেষ রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর সদস্যরা গাংনী উপজেলার তেতুঁলবাড়িয়া ও হিন্দা গ্রামের মাঝামাঝি সড়কে হানা দেয়। যৌথ বাহিনীর সদস্যরা সেখান থেকে বস্তা ভর্তি ২’শ বোতল ফেন্সিডিল উদ্ধার করে প্রথমে র্যাব ক্যাম্পে ও পরে গাংনী থানায় নিয়ে যায়।