মেহেরপুর নিউজ, ১০ ডিসেম্বর:
মেহেরপুরের গাংনী উপজেলার বড় বামন্দী গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় ৪টি বোমা উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত বোমা চারটি বেশ শক্তিশালী এবং তাজা ছিলো বলে পুলিশ জানিয়েছে। তবে কে বা কারা কেন বোমাগুলো রেখে গেছে তা জানাতে পারেনি পুলিশ ?
বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে এলাঙ্গী পুলিশ ক্যাম্পের সদস্যরা বড় বামন্দী গ্রামের পূর্বপাড়ার একটি বাড়ির পাশে থেকে পরিত্যাক্ত অবস্থায় বোমা ৪টি উদ্ধার করে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন জানান, একটি পলিথিনের ব্যাগে রাখা বোমাগুলো উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। ধারণা করা হচ্ছে কোনো সন্ত্রাসী চক্র বড় ধরনের কোনো নাশকতা ঘটানোর জন্য বোমাগুলো সেখানে রেখে যেতে পারে। তিনি বলেন, উদ্ধারকৃত বোমাগুলো শক্তিশালী মনে হচ্ছে। বোমা রাখার ঘটনার সাথে জড়িতদের সনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে বলে তিনি জানান।