মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৩ নভেম্বর :
মেহেরপুর ডায়াবেটিক হাসপাতালের উদ্যোগে বুধবার ডায়াবেটিক হাসপাতাল মিলনায়তনে এক সভার আয়োজন করা হয়।
এদিন জেলা প্রশাসক বেনজামিন হেমব্রমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক হোসেন আলী খন্দকার, পৌর মেয়র আলহাজ মোতাচ্ছিম বিল্লাহ মতু, সিভিল সার্জন ডা. আব্দুস শহিদ, ডা. রমেশ চন্দ্র নাথ, ডা. আবুল বাশার, ডা. সোহেলী, মেহেরপুর জেলা আওয়ামীলীগের সহসভাপতি আলহাজ মোঃ আসকার আলী, আলহাজ মোঃ আব্দুল মান্নান মাস্টার, সদর থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ মোঃ গোলাম রসুল, আরিফুল এনাম বকুল প্রমুখ।