মেহেরপুর নিউজ ১৫ ডিসেম্বর
মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়েনের উদ্যেগে সেভ দ্যা চিলড্রেনের সহযোগিতায় মঙ্গলবার দুপুরে কুতুবপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে কমিউনিটি কোর গ্রুপের মধ্যে নিবন্ধন বিতরণ করা হয়।
সেভ দ্যা চিলড্রেনের ডেপুটি ম্যানেজার মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলী, বক্তব্য রাখেন আফরোজা আক্তার বানু প্রমুখ। পরে কমিউনিটি কোর গ্রুপের মধ্যে নিবন্ধন সনদ বিতরণ করা হয়।