মেহেরপুর নিউজ,০৬ জানুয়ারী:
মেহেরপুরে ডেসটিনি ২০০০ লি: এর ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার রাতে মেহেরপুর বড়বাজারে ডেসটিনি অফিসে এ কর্মসূচী পালন করা হয়।
ডেসটিনি সোশ্যাল মিডিয়া ফোরাম মেহেরপুর জেলা শাখার আহবায়ক সফুরা খাতুন, যুগ্ম আহবায়ক জুবায়েদ আহমেদ শাম্মি,সদস্য শরিফুল ইসলাম পলাশ, আবুল খায়ের, শাফিউর রহমান সুরুজ, রিপন রেজা, সেলিম রেজা সহ বিনিয়োগকারী ও ডিষ্ট্রিবিউটরা উপস্থিত ছিলেন। এ সময় সেখানে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয্ আলোচনা সভায় বক্তারা ডেসটিনি গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ হুসাইন ও ব্যবস্থাপনা পরিচালক রফিকুুল আমিনের মুক্তির দাবি জানান।