মেহেরপুর নিউজ, ২২ জানুয়ারী:
ডেসটিনি ২০০০ লি. এর চেয়ারম্যান মোহাম্মদ হুসাইন ও ব্যাবস্থপনা পরিচালক রফিকুল আমিনের মুক্তির দাবি এবং কোম্পানির কার্যক্রম স্বাভাবিক করে দেওয়ার দাবিতে আলোচনা সভা ও পরিবেশক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে মেহেরপুর সদর উপজেলার বাড়াদি হাইটেক ফুড প্রোডাক্ট লি. প্রাঙ্গনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ডেসটিটি সোসাল মিডিয়া ফোরাম মেহেরপুর জেলা শাথার আহবায়ক সফুরা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী নাজিমুদ্দিন জুয়েল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সেন্টার প্রতিনিধি আরিফুর রহমান পরশ, শরিফুল ইসলাম গাজী, কুষ্টিয়া জেলা শাখার আহবায়ক পলাশ সেন। মেহেরপুর জেলা শাখার যুগ্ম আহবায়ক জুবায়েদ আহামেদ শাম্মির সঞ্চলনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শাফিউল ইসলাম সুরুজ, শরিফুল ইসলাম পলাশ প্রমুখ। আলোচনাসভা ও পরিবেশক মিলন মেলায় কুষ্টিয়া, চুয়াডাঙ্গা এবং মেহেরপুর জেলার সদস্যরা অংশ গ্রহন করেন।