মেহেরপুর নিউজ, ১১ ফেব্রুয়ারী:
জাতীয় প্রতিবন্ধী ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবন্ধী ব্যাক্তিদের বিনামূল্যে সেবা প্রদানের লক্ষ্যে মোবাইল ফিজিও থেরাপি ভ্যানের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিঅবার সকালে জেলা প্রশাসক মো: শফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এর উদ্বোধন করেন। এ সময় সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক আবু বকর সিদ্দিক, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা একেএম শফিউল আযম, জেলা তথ্য অফিসার রোস্তম আলী প্রমুখ উপস্থিত ছিলেন।