মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৪নভেম্বর:
গাংনীতে কারেন্টের শর্ট সর্াকিট থেকে বাড়িতে আগুন লেগেছে । রবিবার সন্ধা ৬ টার দিকে কারেন্টের মাল্টিপিল্যাগ থেকে এ আগুনের সূত্র পাত ঘটে। গাংনী উপজেলার চেংগাড়া গ্রামের মৃত মুছাব উদ্দীনের ছেলে শরিফুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে। আগুন থেকে টিভি , আলনা , খাট ও ঘরের প্রয়োজনীয় জিনিস পত্র পুড়ে ছায় হয়ে যায় , যার আনুমানিক মূল্য প্রায় ১ লক্ষাধিক টাকা। গাংনীর ইলেকট্রিক মিস্ত্রী আব্বাস আলী মেইন লাইন এর তার কেটে দিলে এলাকাবাসী পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনে। তার কিছুক্ষণ পর ফাইয়ার সার্ভিসের ২টি গাড়ি আসে এবং ঘটনা পর্যাবেক্ষণ করে তারা চলে যায়।