মেহেরপুর নিউজ, ১৮ মার্চ:
মেহেরপুর মুজিবনগর সড়কের চকশ্যমনগর গ্রামে ভয়াবহ সড়ক দূর্ঘনায় ছয় যুবলীগ কর্মীর নিহতের ঘটনায় তিন দিনের শোক পালন করছে জেলা যুবলীগ। একই সঙ্গে জেলা ছাত্রলীগও ২দিনের শোক কর্মসুচীর ঘোষনা দিয়েছেন।
শুক্রবার সকালে জেলা যুবলীগের যগ্ম আবায়ক শহিদুল ইসলাম পেরেশান ও জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদ জুয়েল রানা পৃথক এ শোক পালন কর্মসূচীর তথ্য মেহেরপুর নিউজকে নিশ্চিত করেন।
প্রসঙ্গত, বৃহস্পতিবার বিকালে জেলা যুবলীগ আয়োজিত বঙ্গবন্ধুর ৯৭তম জন্মদিবস উপলক্ষে জেলা শহরে আনন্দ মিছিল শেষে শ্যালো ইঞ্জিন চালিত নসিমনযোগে বাড়ি ফেরার পথে মেহেরপুরের মুজিবনগর সড়কের চকশ্যমনগর গ্রামে সড়ক দূর্ঘটনায় ঘটনাস্থলে একজনসহ ছয় যুবলীগ কর্মী নিহত হয়।