মেহেরপুর নিউজ,১৯ মার্চ:
মেহেরপুর জেলা প্রশাসকের নিজস্ব তহবিল থেকে সড়ক দূর্ঘটনায় নিহত ছয়যুবলীগ কর্মীর স্বজনদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
মুজিবনগর উপজেলার নির্বাহী অফিসার (অতি:দায়িত্ব)মো: মঈনুল হাসান বলেন, শুক্রবার বিকালে নিহতদের পরিবারকে ১০ হাজার টাকা করে ৬০ হাজার এবং ৫জন আহতদের পরিবারকে ৫ হাজার টাকা করে মোট ৮৫ হাজার টাকা প্রদান করা হয়েছে।