মেহেরপুর নিউজ,২১ মার্চ:
মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে মুজিবনগর উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচন সুষ্ঠভাবে পরিচালনার লক্ষ্যে প্রার্থীদের সাথে মতবিনিয়ম সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার দুপুরে মুজিবনগর থানা চত্বরে এ মত বিনিময় সভা উনুষ্ঠিত হয়।
মুজিবনগর থানার অফিসার ইনচার্জ কাজী কামাল হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার হামিদুল আলম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা নির্বাচন অফিসার রোকুনুজ্জামান, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার হেমায়েত উদ্দীন, মুজিবনগর উপজেলা (ভারপ্রাপ্ত) প্রানি সম্পদ অফিসার ও রিটানিং অফিসার (দারিয়াপুর ও মোনাখালী) ডাঃ মোঃ নুর আলম , মুজিবনগর উপজেলা নির্বাচন অফিসার ও রিটানিং অফিসার (বাগোয়ান ও মহাজনপুর) মোঃ আঃ হাদী। মত বিনিময় সভাব বক্তব্য রাখেন মুজিবনগর উপজেলার চার ইউনিয়নের চেয়ারম্যান পদপার্থী ও ইউ পি সদস্য, সংরক্ষিত আসনের মহিলা ইউ পি সদস্য গন।
এসময় প্রার্থীরা অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের দলীয় প্রার্থীরা তাদের নানাভাবে হুমকি দিচ্ছেন। এমনকি তাদের নির্বাচনী কর্মীদের ভয়ভীতি প্রদর্শন করছেন। গনসংযোগে বাধা দেওয়ারও অভিযোগ করেন তারা। এসময় পুলিশ সুপার হামিদুল আলম সুষ্ঠু নির্বাচনের জন্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেয়া হবে বলে তিনি আশ্বাস দেন।
প্রসঙ্গত, আগামী ৩১ মার্চ মুজিবনগর উপজেলায় ৪ টি ইউনিয়নে নির্বার্চন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ১৯জন চেয়ারম্যান প্রার্থী, ৪২ জন নারী সদস্য প্রার্থী এবং ১২৫ জন সদস্য প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন।