মেহেরপুর নিউজ, ২২ মার্চ:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যেগে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেমায়েত হোসেনের সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্যরাখেন মেহেরপুর-২ গাংনী সংসদ সদস্য মকবুল হোসেন, মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীন, পুলিশ সুপার হামিদুল আলম, জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক) খাইরুল হাসান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, সহসভাপতি আব্দুল হালিম, উপদেষ্ঠা আশকার আলী, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কেএম আতাউল হাকিম লাল মিয়া, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম রসুল, সাংবাদিক রশিদ হাসান খান আলো, মুজিবনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিয়া উদ্দিন বিশ্বাস, গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম প্রমুখ।