মেহেরপুর নিউজ, ২৭ মার্চ:
মেহেরপুর মহিলা ক্লাবের উদ্যোগে রবিবার সন্ধায় মহিলা ক্লাব মিলনায়তনে ক্লাবের সভানেত্রী অ্যাড. লতিফা খানম চৌধুরীকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
মহিলা ক্লাবের সহ-সভানেত্রী শিউলি পারভিন মনির সভাপতিত্বে বিদায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী সভানেত্রী অ্যাড. লতিফা খানম চৌধুরী, সম্পাদিকা শুভ্রা দাস, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তার পত্নী রজি আহামেদ প্রমুখ। অনুষ্ঠানে বিদায়ী সভানেত্রীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।